স্যামসাং মোবাইল বাংলাদেশ জে সিরিজ ২০১৬ এডিশনের হ্যান্ডসেটগুলোতে নিয়ে এসেছে দুটি লেটেস্ট ফিচার। এগুলো হচ্ছে আল্ট্রা-ডাটা সেভিং (ইউডিএস) মোড এবং ইউনিক এস বাইক মোড।
এই নতুন ফিচারগুলো জে সিরিজের ২০১৬ এডিশনের জে৩, জে৫ এবং জে৭ হ্যান্ডসেটগুলোতে থাকবে। স্টাইলিশ আউটলুক এবং নিখুঁত কার্যকারীতার সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনগুলো গ্রাহকের প্রত্যাশিত চাহিদাকে পুরণ করবে।
হ্যান্ডসেটগুলোর আল্ট্রা-ডাটা সেভিং মোড ব্যবহারকারীকে একই সঙ্গে মোবাইল ডাটা ব্যবহার এবং ডাটা অপটিমাইজেশনের মাধ্যমে ডাটা সংরক্ষণের আলাদা তথ্য দেবে। মেন্যু থেকে ইউডিএস আইকন চেপে গ্রাহকরা সরাসরি এই মোডটি চালু ও বন্ধ করতে পারবেন।
আল্ট্রা-ডাটা সেভিং মোড ৫০ শতাংশ পর্যন্ত ডাটা সাশ্রয় করতে পারে। এর স্মার্ট ম্যানেজার কত শতাংশ ডাটা খরচ এবং কত শতাংশ অবশিষ্ট রয়েছে তা ব্যবহারকারীকে জানাতে সক্ষম।
ডাটা কম্প্রেসিংয়ের মাধ্যমে ভিডিও স্ট্রিমিং আরও দ্রুতগতির হয়। ইউডিএস মোডের ‘অ্যাপ এক্সেপশনস’ অপশন থেকে গ্রাহকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৬টি অ্যাপ চালু করতে পারবেন। ইউডিএস মোডের মাধ্যমে ডাটা কম্প্রেশন হওয়ার ফলে ইন্টারনেট ব্যবহারের খরচ কমে যায়। খুব সহজেই এই ডাটা কম্প্রেশন বন্ধ ও চালু করা যায়।
এছাড়াও এই বিশেষ ইউডিএস মোড ১১% পর্যন্ত র্যাম সংরক্ষণ করতে সক্ষম এবং যে কোনো অ্যাপের ব্যবহার সংরক্ষণ করতে পারে ৪০% শতাংশ পর্যন্ত। এই মোড ভিডিও চলাকালীন সময়ে ৫০% পর্যন্ত ডাটা সংরক্ষণ করতে পারে। নিউজ সাইট/ অ্যাপ ভিজিট করতে এই ইউডিএস মোডটি ৪০% পর্যন্ত এবং ব্রাউজিং এর সময় ৩০% পর্যন্ত ডাটা সংরক্ষণ নিশ্চিত করে।
এই স্মার্টফোনটিতে রয়েছে এস বাইক মোড। বাইক চালানো অবস্থায় লেটেস্ট এই মোডটি ইনকামিং কলগুলোকে নিয়ন্ত্রণ করবে। কুইক অ্যাক্টিভেশন, আর্জেন্ট কল এলার্ট সিস্টেম এবং মোশন লকের মাধ্যমে এই ইউনিক মোডটি কাজ করে। গ্রাহকরা ২০১৬ এডিশনের জে সিরিজের হ্যান্ডসেটগুলোর নোটিফিকেশন প্যানেলে প্রবেশ করে এস বাইক মোডটি অ্যাক্টিভেট করতে পারবেন।
স্যামসাং গ্যালাক্সি ২০১৬ এডিশনের জে সিরিজের হ্যান্ডসেটগুলোতে রয়েছে এনএফসি কানেকটিভিটি, যার সাহায্যে ব্যবহারকারীরা এনএফসি ট্যাগটি ট্যাপ করেও এই মোডটি চালু করতে পারবেন। এই মোডের মাধ্যমে ব্যবহারকারী কয়েকটি গুরুত্বপূর্ণ নম্বরকে চিহ্নিত করে রাখতে পারবেন, এতে তারা গাড়ি চালানো অবস্থাতেও নোটিফিকেশন পাবেন। যদি কলটি জরুরি হয়, তাহলে কলার ১ প্রেস করলে ব্যবহারকারীর কাছে কলটি পৌঁছে যাবে।
নিরাপদ যোগাযোগে উৎসাহিত করার জন্য এস বাইক মোডের মোশন লক ফিচার এটি নিশ্চিত করে যে, ব্যবহারকারী যদি কোনো জরুরি ইনকামিং কল রিসিভ করতে চান তবে তাকে বাইক সম্পূর্ণভাবে থামানোর পর কলটি রিসিভ করতে হবে।এস বাইক মোড চালু অবস্থায় ব্যবহারকারী কলারের নোটিফিকেশনস দেখতে পাবেন। স্মার্ট রিপ্লাই ফিচারের মাধ্যমে নির্বাচিত নম্বরগুলো এসএমএস পাবেন।
এতে নির্বাচিত কলাররা ফোন করলে কতক্ষণ পর বাইক চালক রিসিভ করতে পারবেন তার সম্ভাব্য সময় কলারদের জানিয়ে দেয়া হবে।