মুছে ফেলা অতীতকে ফিরিয়ে দেবে ফেসবুক!

সময়ের প্রলেপ পরলে এক পর্যায়ে আমরা সবই ভুলে যাই। কিন্তু আমাদের মনটা এমন যে, সে মাঝে-মধ্যেই অতীতকে নেড়েচেড়ে দেখতে চায়, সে অতীত সুখের বা যন্ত্রনার হলেও!
 
বর্তমান যুগে আমাদের অনেক কিছুই জমা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার আর্কাইভে, বিশেষত ফেসবুকে।
 
বন্ধুদের সঙ্গে ফেলে আসা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের দিনের স্মৃতি হোক কিংবা প্রাক্তন প্রেমিকার সঙ্গে প্রেমের স্মৃতিই হোক, একটা সময় পর সব কিছু ফিরে দেখতে ভাল লাগে। কিন্তু ঘটনা হল, ঝোঁকের বশে আমরা অনেক কিছু ডিলিট করে দেই বা মুছে ফেলি। এবার চাইলেই বা পুরনো জিনিস ফিরে পাবেন কীভাবে?
 
হারানো সে দিনে স্রেফ স্মৃতিতেই ফেরা যায়। ঠিক এই জিনিসটাকেই বাস্তবে রূপায়ণ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকে এ যাবৎ আপনি যা যা ডিলিট করেছেন সবই রাখা আছে একটি আর্কাইভে। সেটি লোকচক্ষুর সামনে নেই ঠিকই, কিন্তু সংরক্ষিত আছে ফেসবুকের নিজস্ব ঘরে। আপনাকে শুধু অনুরোধ জানাতে হবে তা ফিরে পেতে।
 
কীভাবে জানাবেন অনুরোধ? নিজের প্রোফাইলের সেটিংসে যান। দেখুন সবার শেষে ‘ডাউনলোড এ কপি অফ ইয়োর ফেসবুক ডেটা’ বলে একটি অপশন আসছে। নিচের ছবিটি দেখে আন্দাজ করে নিনি।
 
IMG0
 
এই অপশনে গিয়ে দেখতে পাবেন ‘স্টার্ট মাই আর্কাইভ নামে’ আর একটি অপশন।
 
IMG1
 
এখানে ক্লিক করলেই ফেসবুকের দরবারে আপনার অনুরোধ পৌঁছে যাবে। ফেসবুক আপনাকে ডেটা ফিরিয়ে দিতে তৈরি। আপনি কি ডাউনলোড করতে তৈরি? ফাইনাল ক্লিক করার আগে আরও একবার ভেবে নিন, অতীতের মুখোমুখি হবেন কিনা।