ছবি তুলতে ভালোবাসে সবাই। কিন্তু সবার তো আর দামি ডিজিটাল ক্যামেরা থাকে না। তাই সবার তোলা ছবি খুব একটা নজরকাড়ার মতোও হয় না। যার দরুন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ওই সব ছবি পোস্ট করে লাইক-কমেন্টের ঝড় তোলাও আর হয়ে উঠে না। এতে মন খারাপ হয় নিয়মিতই, হওয়াটাই স্বাভাবিক।
তবে এর বিকল্প ব্যবস্থাও আছে। আর তা হলো স্মার্ট ক্যামেরা অ্যাপ। ওই সব ক্যামেরা অ্যাপে ছবি তুললে আশেপাশের সবাই তো বাহবা দেবেই, পাশাপাশি সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করলে মন খারাপেরও অবকাশই থাকবে না।
নিখুঁত ছবি পাওয়ার উপযোগী সাত অ্যাপ নিয়ে এই প্রতিবেদন। তবে এই অ্যাপগুলো কেবল অ্যান্ড্রয়েড ফোনেই চলবে।
ক্যামেরা এমএক্স
এটি হল অ্যান্ড্রয়েড ফোনে ছবি তোলার জন্য সবচেয়ে উপযোগী ক্যামেরা। বিনামূল্যে মেলে এই অ্যাপটি। এই অ্যাপটি পেশাদার চিত্রসাংবাদিকদের জন্য কাজে না লাগলেও যারা গুগলপ্লাস এবং ইনস্টাগ্রামে ছবি আপ করেন তাদের জন্য এই অ্যাপ খুবই উপকারী।
ক্যামেরা জুম এফএক্স
বিনামূল্যে নয় অল্প কিছু টাকার বিনিময় মিলবে এই অ্যাপটি। পেশাদারদের জন্য খুবই উপযোগী এই অ্যাপটি। এটি মিলবে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ফিল্টার্স এবং এফেক্টস। চাইলে নিজের মতোও ফিল্টার এফেক্টস বানিয়ে নিতে পারেন অথবা আগে থাকতে সেট করে রাখা এফেক্টসও ব্যবহার করতে পারেন।
IMG0
ক্যামেরা৩৬০আল্টিমেট
যদি আপনি পেশাদার চিত্র-সাংবাদিকদের মতো ছবি নাও তুলতে পারেন নিতান্ত আনাড়ি হলেও অসুবিধে নেই। ক্যামেরা৩৬০আল্টিমেট অ্যাপ সঙ্গে থাকলে আপনি অনায়াসে ভালো ছবি তুলতে পারেন। এতেও আছে বিভিন্ন ধরনের ফিল্টার এবং এফেক্টস। বিনামূল্যেই মিলবে এই অ্যাপটি।
সাইমেরা
বিনামূল্যের এই অ্যাপটি সঙ্গে থাকলে আপনাকে আর পায় কে! তখন পেশাদার চিত্রসাংবাদিকদের মতো আপনার তোলা ছবি দেখেও সকলে প্রশংসা করবে। ইতোমধ্যেই এক কোটি লোক ডাউনলোড করেছে অ্যাপটি। এই অ্যাপের সাহায্যে ছবি তুললে মনে হবে যেন কোন ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা হয়েছে। এতটাই ঝকঝকে হয় ছবি। বিশেষ করে, ক্লোজআপ শটের জন্য খুবই কার্যকরী সাইমেরা অ্যাপটি। এতেও আছে অত্যাধুনিক ফিল্টার এবং এফেক্টস।
ডিএসআলআর ক্যামেরা প্রো
অল্প কিছু টাকার বিনিময়ে ডাউনলোড করতে পারেন এই অ্যাপটি। এই অ্যাপের সাহায্যে তোলা ছবি দেখে মনে হবে যেন আসল কোন ডিএসএলআর ক্যামেরায় তোলা হয়েছে। আসল ক্যামেরার মতো এখানেও মিলবে আইএসও, এক্সপোজার কম্পেনসেশন, হোয়াইট ব্যালান্স এবং গ্রিডের সুবিধা। এছাড়াও পাবেন কালার এফেক্টস এবং জিওট্যাগিঁয়ের সুবিধাও।
জিফ ক্যামেরা
আপনি যদি নিজের ছবি দিয়ে জিফ অ্যানিমেশন বানাতে চান তবে হাতে রাখুন এই অ্যাপটি। ছবি বাছার পর এই অ্যাপের সাহায্যে আপনি খুব সহজে জিফ অ্যানিমেশন বানিয়ে নিন। চাইলে ফ্রেম রেটও ইচ্ছেমতো ঠিক করতে পারবেন।
IMG1
ক্যামেরা ফান প্রো
অল্প টাকা দিয়ে কিনতে পারেন এই অ্যাপটি। এই অ্যাপের আর্টিস্টিক ফিল্টারের সাহায্যে দিয়ে অনায়াসে নিজের মুখের মজাদার ছবি বানাতে পারবেন। সূত্র- সিনেট।