ইটিং মিটিং হিটিং হট
রাস্তাঘাটে গাড়ির জট
জটে জটে নাভিশ্বাস
ভাঙল যত যা বিশ্বাস।
ইটিং মিটিং হিটিং হট
দাঁতকপাটি কটর-মট
কটর-মটে দন্ত ক্ষয়
মূর্খ জনগণ তো কয়।
ইটিং মিটিং হিটিং হট
নেতার মুখে ফটর-ফট
ফটফটানির যন্ত্রণায়
কানকথা ও মন্ত্রণায়
সব মানুষের কষ্ট হয়
জীবনযাপন নষ্ট হয়।
ইটিং মিটিং হিটিং হট
কাণ্ড যত কী উদ্ভট!