গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে থ্রিজি স্মার্টফোন এনেছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এবং স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি। রবি-র আকর্ষণীয় বান্ডেল অফারসহ সিম্ফনি ই-টুয়েলভ ও ই-ফিফটি এইট এবং সিম্ফনি ভি-ফোরটি সিক্স ও ভি-সেভেনটি ফাইভ সম্প্রতি বাজারে এসেছে।
স্মার্টফোনগুলো কিনলে ৩০ দিন মেয়াদী ৫০০ লোকাল মিনিট এবং ৩ জিবি ডাটা বোনাস উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ অফার চালু করা হয়। এ সময় রবি’র ডিভাইস বিজনেসের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) গনেশ মহাদেভান, ডিজিটাল সার্ভিসেসের ভিপি বীরাঙ্গা সেনেভিরাত্নে এবং এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক ও হেড অব কর্পোরেট সেলস শিহাব উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।