যুক্তরাষ্ট্রে এক রাতের জন্য আটক পেরুর সাবেক প্রেসিডেন্ট

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডোকে প্রকাশ্যে মাতলামির অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অল্প সময়ের জন্য আটক করা হয়েছিল। একটি রেস্তোরাঁয় ওই ঘটনা ঘটে। সোমবার স্থানীয় পুলিশ একথা জানিয়েছে।

সান ম্যাটিও কাউন্টি শেরিফ অফিসের নারী মুখপাত্র রোজমেরি ব্ল্যাংকসওয়েড বলেন, টলেডোকে (৭৩) রবিবার পালো আলটোর কাছে ওই রেস্তোরাঁয় গ্রেফতার করা হয়। সোমবার ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, টলেডো ২০০১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্রাজিলের নির্মাণকারী প্রতিষ্ঠান ওদেব্রিচটেরর সঙ্গে একটি বড় ধরনের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বিচারের জন্য পেরু কর্তৃপক্ষ টলেডোকে তাদের কাছে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আবেদন জানিয়েছে।