ভবিষ্যৎ বাতলে দেবে স্মার্টফোন অ্যাপ!

চলতি বছর ভালো যাবে তো? চাকরিতে উন্নতির সম্ভাবনা আছে কি? স্বাস্থ্য ঠিক থাকবে তো? নতুন বাড়ি-গাড়ি হবে কি? ছেলে-মেয়ের বিয়ে বা শুভকাজের সম্ভাবনা কেমন?
 
এসব জানার জন্য আর জ্যোতিষীদের দ্বারে দ্বারে দৌড়ানোর দরকার নেই। ভাগ্যের চাকা শুভ নাকি অশুভ এ কথা এবার বাদলে দেবে হাতের স্মার্ট অ্যাপ!
 
অবাক হওয়ার কিছু নেই। লুকআপ নামে এই অ্যাপ তৈরি করেছে ভারতীয় এক প্রতিষ্ঠান। অ্যাপটি মূলত চ্যাট-নির্ভর। এতে হাতের তালুর ছবি তুলে পাঠালে উত্তর আসবে ভারত-সেরা জ্যোতিষীদের কাজ থেকে।
 
মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাতের তালুর ছবি তুলে এই চ্যাটের সাহায্যে লুকআপে পাঠিয়ে দিতে হবে। ঘণ্টা খানেকের মধ্যে মিলবে ভাগ্যের উত্তর। এসবই জানা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
 
অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানটি বিভিন্ন জ্যোতিষী, এবং জ্যোতিষ কেন্দ্রর সঙ্গে ব্যবসায়িক স্বার্থে যুক্ত হয়ে এই অ্যাপ এনেছে। সূত্র- বিজনেস ইনসাইডার।