স্পোর্টস রিপোর্টার
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও সাভার গলফ ক্লাবের আয়োজনে আজ সাভার গলফ কোর্সে শুরু হবে ষষ্ঠ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট। সাতটি ক্যাটাগরিতে খেলা হবে। গতকাল হকি স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক ইকবাল বিন আনোয়ার বলেন,‘এই টুর্নামেন্টের আগের পাঁচটি আসরের ?পৃষ্ঠপোষক ছিল ওয়ালটন গ্রুপ। আমরা গলফে কাজ করতে চাই। যাতে করে নতুন নতুন গলফার উঠে আসে। বিশেষ করে নবীন ও মহিলা গলফাররা উঠে আসার সুযোগ পাবে।’ এসময় উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর এএনএম আব্দুল আহাদ (অবঃ)।