রাশিয়ায় মার্কিন ওয়েব জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট-এর উপর সম্ভাব্য জরিমানার সিদ্ধান্ত পুনরায় স্থগিত করা হয়েছে। দেশটির পর্যবেক্ষক সংস্থা এমনটি জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স।
মে মাসের শুরুতে একবার এই পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তখনই নতুন তারিখ হিসেবে ৩১ মে ঠিক করা হয়েছিল। পর্যবেক্ষক সংস্থা এফএএস তাদের টুইটার অ্যাকাউন্টে জানায়, প্রতিষ্ঠানটির অনুরোধে পুনরায় এমন পেছানোর সিদ্ধান্তের ঘোষণা দিয়ে জরিমানা স্থগিত করা হয়। আলোচনার জন্য খুব শিগগিরই নতুন তারিখ নির্ধারিত করা হবে বলেও রয়টার্সকে জানায় সংস্থাটি।
এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে রাশিয়ার 'ইয়ানডেক্স' -এর করা একটি মামলায় অ্যান্ড্রয়েড চালিত মোবাইল ডিভাইস-এ নির্দিষ্ট কিছু অ্যাপে 'প্রি-ইনস্টলেশন'-এর মাধ্যমে আইন ভঙ্গ করার মামলায় গুগলের বিপক্ষে রায় দেয় আদালত। বিডি নিউজ।