মেক্সিকোর গুয়াদালাজারা শহর থেকে ৭টি লাশ উদ্ধার

মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াদালাজারার উপকণ্ঠ থেকে কর্তৃপক্ষ সাতটি লাশ উদ্ধার করেছে। সেখানে লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল।
 
স্থানীয় পুলিশ কমান্ডার মিগুয়েল মগানা ওরোজকো জানান, এদের মধ্যে চারজনের লাশ শ্রীলংকার পশ্চিমাঞ্চলীয় এ নগরীর উপকণ্ঠে অবস্থিত তোনালা পৌরসভার একটি সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়। এদের শরীরে আঘাতের ও গুলির চিহ্ন ছিল।
 
গুয়াদালাজারার অপর অংশের উপকণ্ঠের একটি মাঠ থেকে গুলিবিদ্ধ অপর দু’জনের লাশ উদ্ধার করা হয়। মগানা বলেন, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে কিনা তা জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এএফপি।