বিশ্বের প্রথম ১৭ ইঞ্চির টু-ইন-ওয়ান ল্যাপটপ আনল ডেল

চলতি সপ্তাহে বিশ্বের প্রথম ১৭ ইঞ্চির টু-ইন-ওয়ান ল্যাপটপ আনার কথা ঘোষণা করেছে ডেল। তাদের ইন্সপিরেশন সিরিজের নতুন এই ল্যাপটপে রয়েছে বিশেষ ‘ইনফ্রারেড ক্যামেরা’।
 
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ‘হ্যালো ফিচার’ প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীর মুখের ছবি দিয়েই ল্যাপটপে ‘লগ ইন’ করা যাবে।
 
শুধু ১৭ ইঞ্চির নয়, ১৫ ও ১৩ ইঞ্চির ডেল ইন্সপিরেশন মডেলও বাজারে আসতে চলেছে এ মাসেই। তিনটি মডেলেই থাকবে ইনটেল সিক্স জেনারেশন কোর প্রসেসর। দাম পড়বে ৭৪৯ ডলার।
 
অ্যালুমিনিয়াম ডিজাইন সমৃদ্ধ এই ল্যাপটপগুলি স্কাই-লেক আর্কিটেকচার বেসড। আপাতত চীন ও আমেরিকায় বিক্রি শুরু হচ্ছে আধুনিক ল্যাপটপগুলির। সূত্র- দ্য ভার্জ।