হালনাগাদ নকশার দেড় হাজার নতুন ইমোজি যোগ করা হয়েছে ফেসবুক মেসেঞ্জারে। ব্যবহারকারীদের ভিন্নতর অভিজ্ঞতা দিতে এসব ইমোজি এনেছে সংশ্লিষ্টরা।
দেড় হাজার ইমোজির বেশির ভাগই বিভিন্ন পেশার নারীদের প্রতিনিধিত্ব করবে; বাকিগুলো প্রতিনিধিত্ব করবে উভয় লিঙ্গের। অধিকন্তু, নতুন ইমোজিতে জুড়ে দেয়া হয়েছে স্কিন টোন অপশন।
এ ব্যাপারে এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, প্রথম বারের মতো ইমোজিতে নারী পুলিশ, নারী দৌড়বিদ, নারী পথচারী, নারী সার্ফার, নারী সাতারু থাকবে।
ওই পোস্টে আরও বলা হয়েছে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহারের সময় বিশ্বের প্রায় ১০ শতাংশ মোবাইল ফোন থেকে ইমোজি পাঠানো হয়। কিন্তু বিদ্যমান ইমোজি মানসম্মত নয়। অনেক সময় অপর পক্ষের প্রশ্নের জবাবে বক্তব্যকে সমর্থনযোগ্য ইমোজি পান না। এই সমস্যা দূর করতেই নতুন ইমোজি আনা হয়েছে।
সম্প্রতি এইসব নতুন ইমোজি উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সূত্র- ডিএনএ ইন্ডিয়া।