ভূমধ্যসাগরে নৌকাডুবি, ২৫০ অভিবাসীকে জীবিত উদ্ধার

ইউরোপে পাড়ি জমানোর পথে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকার আরোহীদের উদ্ধার করা হয়েছে। গ্রিক কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৫০ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 
কোস্টগার্ডের একজন মুখপাত্র জানান, উদ্ধার কার্যক্রমে চারটি নৌকা অংশ নেয় । এ ছাড়াও একটি হেলিকপ্টারও তাদের সহায়তা করে। গ্রিসের ক্রিট দ্বীপ থেকে ৭৫ নটিক্যাল মাইল দূরত্বে আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায় নৌকাটি।
 
আবহাওয়া অনুকূলে থাকায় অভিবাসন প্রত্যাশীদের মধ্যে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রবণতা বেড়ে গেছে। এর সাথে বাড়ছে নৌকা ডুবি ও প্রাণহানির মতো ঘটনাও।
উল্লেখ্য, জাতিসংঘের দেওয়া তথ্য মতে, ২০১৬ সালেই নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে পশ্চিম ইউরোপে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন অন্তত আড়াই হাজার মানুষ। সূত্র: বিবিসি