চাঁদপুরে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি

সোমবার চাঁদপুর শহরের টিলাবাড়ি জেলেপাড়ায় ২৪টি জেলের ঘরে অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ চৌধুরী।

অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ চৌধুরী বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল রাখার অপরাধে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, মডেল থানার ওসি নাছিম উদ্দিন, জেলা মত্স্য কর্মকর্তা আসাদুল বাকী, সদর থানা মত্স্য কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।