শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
গৃহবধূ সোনিয়া খাতুন আম্বিয়া হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার শাহজাদপুর উপজেলা চত্বরে মানববন্ধন হয়। সিরাজগঞ্জ সিএসও কোয়ালিশনের “ইলাপ্রেপ প্রকল্পের” আওতায় সমতা উন্নয়ন সংস্থার (এসইউএস) আয়োজনে মানববন্ধনে অংশ নেন জেলার ১২টি বেসরকারি সংস্থা নিয়ে গঠিত সিএসও কোয়ালিশনের সকল সদস্য, স্কুল-কলেজের ছাত্র/ছাত্রী, শিক্ষক, নিহতের পরিবারের সদস্য ও স্বজনরা।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাক আহম্মেদ। বক্তব্য রাখেন সোনিয়া খাতুন আম্বিয়ার চাচা মোঃ আমিনুল ইসলাম, মোঃ ইয়াকুব আলী, দাদা মোঃ মোজাম্মেল হক। তারা সোনিয়া খাতুনের হত্যা মামলার দ্রুত তদন্ত এবং প্রকৃত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।