বিদ্রোহিদের হামলায় ভারতী নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৬ জন।
শুক্রবার বিকেলে বিএসএফের গাড়িবহরে ভয়াবহ ওই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিএসএফের ডিজি’র কাছে রিপোর্ট তলব করেছেন। ঘটনাস্থলে পৌঁছেন বিএসএফের ডিরেক্টর জেনারেল কে কে শর্মা। গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের খোঁজে অতিরিক্ত বাহিনী, সিআরপিএফ। তারা রাষ্ট্রীয় রাইফেলস তল্লাশি শুরু করেছে।
জম্মু-কাশ্মির পুলিশের ডিরেক্টর জেনারেল কে রাজেন্দ্র বলেন, বিকেল সাড়ে ৪ টা নাগাদ বিজবেহারায় জাতীয় সড়কের ওপর দিয়ে সেনাবাহিনীর গাড়িবহর যাওয়ার সময় সন্ত্রাসীরা গুলি চালায়। গুলিতে নিহত হন বিএসএফ-এর হেড কনস্টেবল গিরিশ কুমার শুক্ল, কনস্টেবল মহিন্দর রাম এবং হাবালদার দীনেশ। গুরুতর আহত হয়েছে আরো ছয় জওয়ান। তাদের অবস্থা আশঙ্কাজনক।
বিএসএফের গাড়ি বহরে হামলার দায় স্বীকার করেছে ভারতে জঙ্গি হিসেবে পরিচিত হিজবুল মুজাহিদীন।