টেক্সাসে নিখোঁজ চার মার্কিন সেনার মৃতদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বিভাগে। বন্যাকবলিত ফোর্ট হুড এলাকায় তাদের বহনকারী গাড়ি উল্টে যাওয়ার পর থেকেই তারা নিখোঁজ ছিল।
বিবিসি জানায়, এই চার সৈন্যের খোঁজ পাওয়ার পর এ ঘটনায় মোট নয় সেনার মৃত্যু হলো। দুর্ঘটনার পর পরই তিন সেনার মৃতদেহ পাওয়া গিয়েছিল। এরপর বৃহস্পতিবার রাতে আরো দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়।
ফোর্ট হুডের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যাকবলিত এলাকায় একটি কাজ করার সময় এক দুর্ঘটনায় মোট নয় সেনা প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার পর আরো তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারা এখন সুস্থ আছে।বিবিসি।