অ্যাঙ্গোলার রাষ্ট্রীয় তেল কোম্পানির দায়িত্ব পেলেন প্রেসিডেন্টের মেয়ে

এঙ্গোলার প্রেসিডেন্ট জোসে এডুয়ারডো সান্তোস তার মেয়েকে রাষ্ট্রীয় তেল কোম্পানি সোনানগোলের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। ফোর্বস ম্যাগাজিনের হিসেবে জোস সান্তোসের মেয়ে ইসাবেল সান্তোস আফ্রিকার সবচেয়ে ধনী নারী। ৩০০ কোটি ডলারের সম্পদ আছে তার।
 
আফ্রিকার সের্বোচ্চ তেল উত্পাদনকারী দেশ এঙ্গোলা ও নাইজেরিয়া। এঙ্গোলায় হিরা, ব্যাংকিং, মিডিয়া, টেলিকমিউনিকেশনসহ বড় বড় শিল্পের মালিকানা ইসাবেল সান্তোসের হাতে।
 
মেয়েকে রাষ্ট্রীয় তেল কোম্পানির প্রধান করার আগে কোম্পানির পরিচালনা পরিষদের সবাইকে বরখাস্ত করে দেন প্রেসিডেন্ট জোসে সান্তোস। এই সিদ্ধান্তে দেশের ভেতর প্রবল সমালোচনার মুখে পড়েছেন সান্তোস। সূত্র: বিবিসি