অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারানডন বলেছেন, হিলারি ক্লিনটন-ডোনাল্ড ট্রাম্প থেকেও বিপদজনক। সারানডন বার্নি স্যান্ডার্সের ডেমোক্রেট দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে লড়ার মনোনয়ন পাওয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
রিপাবলিকান দল থেকে মনোনয়ন একরকম নিশ্চিত করে ফেলা ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্য ও মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতিকে স্রেফ রাজনৈতিক বুলি বলে উল্লেখ করেন সারানডন। হিলারি ট্রাম্পকে বিপদজনক বলেছিলেন। এই প্রসঙ্গে একটি অনুষ্ঠানে সারানডন বলেন, আমি বিশ্বাস করি হিলারি আরো বেশি বিপদজনক। তিনি ইরাক যুদ্ধ থেকে শিক্ষা নেননি এবং ভয়ংকর সব কাজ নিস্পৃহভাবে করেছেন।
তিনি যোগ করেন, আমি সীমান্তে দেয়াল নির্মাণ করার বিষয়ে ভীত নই। এবং সে (ট্রাম্প) অবশ্যই দেশের সব মুসলিমকে বের করে দেবে না। আমি তার কর্মসূচী সম্পর্কে জানি না, কিন্তু হিলারিরটা জানি। আমি জানি হিলারি কার কাছ থেকে টাকা নিচ্ছে এবং সে মোটেও স্বচ্ছ নয়। এবং এই জন্য কেউ তাকে কিছু জিজ্ঞেসও করছে না। ইন্ডিপেন্ডেন্ট।