উষ্ণ সম্পর্কের নিদর্শনস্বরূপ আফগান-ভারত মৈত্রী বাঁধ উদ্বোধন করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত শুক্রবার পাঁচ দেশ সফরের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে গিয়ে প্রকল্পটি চালু করেন দুই দেশের নেতারা। খবর এনডিটিভির।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটা বন্ধুত্বের এবং আশার প্রতীক। এর মাধ্যমে হেরাত ভূমি উর্বর হবে এবং এ অঞ্চলের মানুষের সমৃদ্ধি ঘটবে। সালমা বাঁধ হিসেবে পরিচিত এ বাঁধ নির্মাণে ১৭শ কোটি রুপি খরচ হয়েছে। এতে করে বর্তমানে ৭৫ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া এবং ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
IMG0
আফগানিস্তানে মধ্যাহ্নভোজ শেষ করে কাতারের উদ্দেশে রওনা দেন মোদী। সেখান থেকে দুদিনের সফরে রবিবার সুইজারল্যান্ড যাবেন তিনি। এর পর ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বৈঠক করবেন তিনি। এ ছাড়া ৬ষ্ঠ ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সবশেষে মেক্সিকো সিটি যাওয়ার মধ্য দিয়ে তার সফরের ইতি টানবেন।
দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এ সময় এনএসজিতে সদস্যপদ লাভের জন্য প্রেসিডেন্টর সমর্থন চাইবেন ভারত প্রধানমন্ত্রী। এমনটাই জানা গেছে।