লক্ষ্মীপুর প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরার অপরাধে লক্ষ্মীপুরে ১৮ জন জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার গভীর রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার জেলেকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১৪ জেলের প্রত্যেককে তিন হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন— কমলনগর উপজেলার মতিরহাটের সাহাবুদ্দিন, সোলায়মান, হোসেন আহমদ ও আবু ছায়েদ।