‘মুক্তির গান’ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর মিরপুরে অবস্থিত বশির উদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজ প্রথম হয়েছে। সারা দেশের সেরা ৫০-এ ১৮ জন এবং সেরা ৭-এ ১ জন স্থান পেয়েছে। সেরা সাতের একজন সানজিদা আহমেদ তমা। সেরা ৫০-এ অবশিষ্ট ১৭ জন হলো মদিনা আক্তার মিম, অনামিকা রায়, কামরুন্নাহার তন্দ্রা, তানজিম হোসেন, নাজিয়া আক্তার ফাতেমা, নুসরাত জাহান নূপুর, ফাতেহা শরীফ আলিফ, মাইমুনা আনজুম বৃষ্টি, রওনক হোসেন, রেহান, লাবিবা আফরোজ ইশা, শাহীন, মিরাজ, অপূর্ব আরেফিন, হাম্মাম সাফায়েতুল্লাহ রাফাত, সৌরখ খান, কামরুল হাসান রনি, নাইমুল ইসলাম নাহিদ। সারা দেশের ৬৮ হাজার ৫৭ জন প্রতিযোগীর মধ্যে সর্বাধিক মানসম্পন্ন প্রতিযোগিতার জন্য উক্ত প্রতিষ্ঠান দেশ সেরা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করে।- প্রেস বিজ্ঞপ্তি