আবু বকর সিদ্দিকী (রহ.) এর ৮০তম ইসালে সওয়াব কাল

ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামান মওলানা শাহ সূফী আবু বকর সিদ্দিকী (রহ.)-এর ৮০তম ওফাত বার্ষিকী উপলক্ষে ঢাকায় ২৭, সিদ্ধেশ্বরী রোডে খানকায়ে তোয়াজিয়ায় আগামীকাল বৃহস্পতিবার বাদ আছর থেকে এশা পর্যন্ত ইসালে সওয়াব অনুষ্ঠিত হবে। মাহফিল পরিচালনা করবেন দ্বারিয়াপুর শরীফের গদ্দীনসিন পীর মওলানা শাহ সূফী অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম। - প্রেস বিজ্ঞপ্তি