মনিপুর স্কুলের অধ্যক্ষ দাবি করা শিক্ষক ফরহাদ হোসেনের অনিয়ম তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এই কমিটি অধ্যক্ষের নানা অনিয়মসহ প্রতিষ্ঠানটির সার্বিক অনিময়ও তদন্ত করবে। চার সদস্যের কমিটির প্রধান হলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ শাখার উপ-পরিচালক সৈয়দ মইনুল হাসান। অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক সবুজ আলম, খালিদ সাইফুল্লাহ, তানভীর মোশারফ খান।
ফরহাদ হোসেন নিজেকে অধ্যক্ষ দাবি করে ইতোমধ্যে ২০ লাখ টাকা তুলে নিয়েছেন বলে দুর্নীতি দমন কমিশনের এক তদন্তে প্রমাণ মেলে।