ডা. তানজিয়া নাহার তিনা
শীত শেষে গরম পড়তে শুরু করেছে বেশ। আবহাওয়ার এই পরিবর্তনে ছোট শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে সহজেই। হঠাত্ ঘাম জমে ঠান্ডা লেগে নাক বন্ধ হওয়া কিংবা নাক দিয়ে পানি পড়া অথবা কাশিতে আক্রান্ত হতে পারে আপনার ছোট্ট সোনামণি। আর তাই এই সময় অবশ্যই একটু বাড়তি যত্নের প্রয়োজন। শিশুর ঘাম যাতে শরীরে না জমে যায় তাই সুতি কাপড় পরানোই ভালো। গরমের শুরুতেই এয়ারকন্ডিশন ব্যবহার শুরু না করে খোলামেলা পরিবেশই শিশুর জন্য ভালো হবে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সর্দিকাশি ভাইরাসজনিত কারণে অথবা অ্যালার্জির কারণে হয়ে থাকে যা এক সপ্তাহের মাঝেই সেরে যায়। তবে উপসর্গ বেশি হলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ গ্রহণ করা উচিত।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ স্কিন সেন্টার