শ্রীমঙ্গলে মাইক্রোসফট বুট ক্যাম্প

মৌলভীবাজার জেলার শ্রীপুরে দিনব্যাপী মাইক্রোসফট বুটক্যাম্প কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে মাইক্রোসফট পণ্য ও সেবা পরিবেশক কম্পিউটার সোর্স আয়োজিত এই কর্মশালায় মাইক্রোসফটের খুচরা ব্যবসায়ীদের অনলাইনে অফিসের বিভিন্ন কাজে ‘অফিস ৩৬৫’ এর বিভিন্ন সুবিধা ও ফিচারের কৌশল শেখানো হয় । 
কর্মশালায় পরিচালনা করেন মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার (ডিস্টিবিউটরস) খলিলুর হক এবং কম্পিউটার সোর্সের মাইক্রোসফট পণ্য ব্যবস্থাপক আবু তারেক আল কাইয়ুম তপন। ডিজিটাল অফিস ব্যবস্থাপনায় ডকুমেন্ট ব্যবহার ও সংরক্ষণে সবাই এখন নির্ভর করতে শুরু করেছেন ক্লাউড প্রযুক্তির ওপর। এক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি থেকে নিরাপদ রাখতে মাইক্রোসফট ৩৬৫-তে অন্তর্ভুক্ত আছে বেশ কিছু অতিরিক্ত ফিচার। পেশাজীবীদের জন্য রয়েছে স্কাইপ ফর বিজনেস, সোশ্যাল নেটওয়ার্ক ইয়ামার, মেইল, কন্টাক্ট ক্যালেন্ডার সিংক করতে ডেলভি। এসব টুলস একজন পেশাজীবীর কাজকে যেমন সহজ করে তেমনি তাকে নিরাপদ রাখে। মাইক্রোসফট বুটক্যাম্পে এসব সুবিধা ও ফিচারের ওপর আলোকপাত করে উপস্থিত মাইক্রোসফট খুচরা ব্যবসায়ীদের এই সম্পর্কে অবগত করা হয়।