কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন গৌরীপুর বাজার অত্যন্ত ব্যবসাবহুল। গৌরীপুর জনবহুল এলাকা। গৌরীপুর বাজারের কিছু ব্যবসায়ীর কারণে জনসাধারণের যাতায়াতে মারাত্মক বাধার সৃষ্টি হয়। বড় বড় ট্রাকে পণ্য নিয়ে এসে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে মালামাল ওঠানো-নামানোয় জনগনের দুর্ভোগের শেষ থাকে না। এর ওপর আবার ইসলামী ব্যাংক রোড, সোনালী ব্যাংক রোড, পশু হাসপাতাল রোড এবং কলাপট্টি রোডসহ বেশ কয়েকটি সড়কে খোলা বাজারে দোকান বসিয়ে রাস্তা সংকীর্ণ করে ফেলা হয়েছে। জনসাধারণের কোনো তোয়াক্কাই করেন না ব্যবসায়ীরা। জনগণের এই দুর্ভোগ ঘোচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম এ রহমান
গৌরীপুর বাজার, কুমিল্লা