জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট থ্রিডি সেলফি তোলার সুযোগ করে দিচ্ছে। এই সুবিধা দিতে থ্রিডি ফটো তৈরির অ্যাপ ‘সিন’ কিনেছে।
এক মাস আগে সিন কিনলেও বিস্তারিতভাবে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে শেয়ার এবং নগদ অর্থের বিনিময়ে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করেছে বলে জানা গেছে। এর ফলে সিন টিমকে লস এঞ্জেলসে স্ন্যাপচ্যাটের প্রধান কার্যালয়ে সরিয়ে নেয়া হবে।
সিন অ্যাপ ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে ছবি তুলতে এবং এর থ্রিডি সংস্করণ তৈরি করতে পারেন। আগামীতে স্ন্যাপচ্যাট তাদের মেসেজিং সেবার ফিল্টারে এই প্রযুক্তি ব্যবহার করার আগ্রহ প্রকাশ করেছে। এর ফলে ব্যবহারকারীরা থ্রিডি প্রযুক্তির সেলফি ও ছবি শেয়ার করতে পারবেন। তবে সিনের নতুন কোনো সংস্করণ বের করা হবে কিনা সেটি জানানো হয়নি। দ্য ভার্জ।