আড়াইহাজারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে ২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। সমাপনী দিবসে   উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজালাল মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব, একাডেমিক সুপারভারইজার মো. শাহজাহান ও আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া  স্বপন প্রমুখ।