গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনের দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরার ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করার অপরাধে তাদের এ জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা জানান, নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ২১ ধারার বিধান অনুযায়ী প্রচারে মাইক্রোফোন ব্যবহার সংক্রান্ত অপরাধের কারণে ভাইস চেয়ারম্যান প্রার্থী খোকন মিয়া (মাইক মার্কা) ৫ হাজার টাকা ও একই অপরাধে মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা ইয়াসমিন মুক্তাকে (বৈদ্যুতিক পাখা মার্কা) ১ হাজার টাকা জরিমানা আদায়সহ প্রার্থীদের প্রচারণার কাজে ব্যবহূত দুটি মাইক জব্দ করা হয়েছে।