মানিকগঞ্জে ইতালী প্রবাসীর শিশুপুত্র নিখোঁজ

মানিকগঞ্জে সুজয় দেবনাথ নামের পাঁচ বছরের এক শিশুকে সোমবার দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ সুজয় মানিকগঞ্জ সদর উপজেলার ভারাড়িয়া ইউনিয়নের কাকুরিয়া গ্রামের ইতালী প্রবাসী সঞ্জয় দেবনাথের ছেলে।

অপহূত শিশুর বড় চাচা রঞ্জিত দেবনাথ বলেন, সুজয়ের পিতা গত পাঁচ বছর ধরে ইতালী থাকেন। তিনি দুই মাস আগে দেশে এসে ২০দিন থেকে আবার ইতালী চলে গেছে। সুজয়ের মা বাসন্তী দেবনাথ সোমবার দুপুর ১২টার দিকে পুকুরে গোসল করতে যান। সেখান থেকে ফিরে সুজয়কে বাড়িতে পাননি। এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।