যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি জানিয়েছে, জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বহিষ্কার করা হবে। তাদের নথি যাচাইয়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে ওই সব শিক্ষার্থীদের পুনরায় নিবন্ধন করতে দেওয়া হচ্ছে না এবং তাদের মার্কশিট দিতেও নিষেধ করা হয়েছে সংশ্লিষ্টদের। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। যদিও কোনো শিক্ষার্থীর নাম জানানো হয়নি। তবে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র তারকা লরি লাফলিনের দুই মেয়েও থাকতে পারে বলে জানা গেছে। -রয়টার্স