সোনার চালানসহ ধরা পড়া সৌদি এয়ারলাইন্সের দুই বিমানবালাকে হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশকে অনুমতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তদন্ত কর্মকর্তার করা রিমান্ড আবেদন শুনানি শেষে তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এরা হলেন ফারজানা আফরোজ ও সায়মা আক্তার। বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় তাদের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সফিকুল ইসলাম।
সোমবার দিবাগত রাত ২টায় সৌদি আরব থেকে আসা এয়ারলাইন্সের ফ্লাইট নং- এসভি ৮০২ এর দুই বিমানবালার দেহ তল্লাশি করে ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক দুই কোটি ১০ লাখ টাকা।