ফেসবুক কমেন্টে জুড়ে দেয়া যাবে ভিডিও

এখন থেকে কমেন্ট বক্সে ভিডিও পোস্ট করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা। এতো দিন ছবি, ইমোজি ও স্টিকার দিয়ে কমেন্ট করার সুযোগ থাকলেও ভিডিও কমেন্টের সুযোগ ছিলো না সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটিতে।
 
অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ এবং ডেস্কটপে নতুন সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। কমেন্টে ছবি যোগ করার মতোই যোগ করা যাবে ভিডিও। প্রায় এক বছর ধরে কাজ করে নতুন সেবা এনেছে ফেসবুক কর্তৃপক্ষ।
 
নতুন নতুন সেবা যোগ করার ফলে দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলেছে ফেসবুকের। চলতি বছরের জানুয়ারিতে ফেসবুকে চালু করা হয় লাইভ স্ট্রিমিং সেবা। ফেসবুক মেসেঞ্জারে যোগ করা হয় ভিডিওকলের সুবিধা। আর এবার কমেন্টে ভিডিও পোস্টের সেবা। শোনা যাচ্ছে, নতুন করে টাইমলাইন সাজানোর চিন্তাভাবনাও করছে ফেসবুক কর্তৃপক্ষ। সূত্র- দ্যা ভার্জ ও টেক টাইমস।