গোপালগঞ্জে বাল্যবিয়ে ও মাদক বিরোধী সাইক্লিং

গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী সচেতনতামূলক সাইক্লিং র্যালি করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে এ সাইক্লিং র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তিমনি চাকমা। শহরের তিন কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। এতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুইশ’ সাইক্লিষ্ট অংশ নেয়। সচেতনতা সৃষ্টিতে র্যালিতে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ ও মাদককে না বলার আহ্বান জানিয়ে স্লোগান দেয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এ র্যালির আয়োজন করে।