জমকালো আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সকালে প্রশাসনিক ভবনের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। পরে প্রশাসন ভবনের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও ইবি ল্যাবরেটরি স্কুল নিজ নিজ ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।