রক্তের গ্রুপের আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিনে গুগল একটি ডুডলের মাধ্যমে তাকে সম্মান জানিয়েছে। মঙ্গলবার অস্ট্রিয়ান বংশোদ্ভূত মার্কিন জীববিজ্ঞানীর ১৪৮তম জন্মদিন।
১৯০১ সালে তিনি রক্তের চারটি ধরণ- এ,বি, এবি এবং ও আবিষ্কার করেন। এই আবিষ্কারের ছয় বছর পরে প্রথমবারের মতো বাইরে থেকে সফলভাবে দেহে রক্ত প্রদান সম্ভব হয়। তার এই আবিষ্কার বহু মানুষের জীবন বাঁচিয়েছে এবং ভবিষ্যতেও বাঁচাবে।
শুধু তাই নয়, এরউইন পপারের সঙ্গে যৌথভাবে যে কাজ করেছিলেন তার পথ ধরেই পোলিও ভাইরাস আবিষ্কার হয় যা কোটি শিশুর জীবন রক্ষা করছে। গুগল একটি বিবৃতিতে ল্যান্ডস্টাইনারের অবদানকে সম্মান জানিয়ে বলে, আমাদেরকে দীর্ঘ ও সুস্থ জীবন পেতে সহায়তা করার জন্য কার্ল ল্যান্ডস্টাইনারের ১৪৮তম জন্মদিনে আমরা ধন্যবাদ জানাই। টাইমস।