এসো ডটকমে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছে এসো ডটকম (www.esho.com)। একইসঙ্গে প্রতিষ্ঠানটি থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশে করলে আরো ২০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রজেক্ট ম্যানেজার মাজহারুল ইসলাম বাপ্পি।
তিনি জানান, দেশের জনপ্রিয় ই-কমার্স সাইটগুলোর অন্যতম এসো ডটকম। আমরা প্রায় ২ লাখের বেশি বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছি। পবিত্র রমজান ও ঈদ উৎসবে সবার পাশে থাকতে এবং শহর ও গ্রামের সব শ্রেণির মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ছাড়ের আয়োজন। এর আওতায় প্রায় অর্ধেক দামে পাঞ্জাবি, শাড়ি, শার্ট, সালোয়ার কামিজ, জিন্স, জুতা, প্যান্ট, স্যান্ডেল, ব্যাগ, বেডশিটসহ আরও অনেক কিছু কিনতে পারবেন আগ্রহীরা।
IMG0
তিনি আরো জানান, এসো ডটকম পণ্যের মানের ব্যাপারে কোন সমঝোতা করে না। আর এ কারণে আমরা ওয়েবসাইটে প্রতিটি পণ্যের সঠিক ছবি ও বর্ণনা নিশ্চিত করি। বিস্তারিত: ০১৭৮৪৬০৬০৬০, ০১৮৪৭০২৭৬৯৪ ও www.esho.com ঠিকানায়।