শুক্রবার শেষ হল গুগল আইও এক্সটেনডেড

সকাল তখন ৮ টা শুরু হয় নিবন্ধন পর্ব। সম্মেলনে ৭০০ জন আমন্ত্রণ পাওয়া ছেলে মেয়েরা ব্যস্ত হয়ে পরেন নিবন্ধনে। এর মধ্যে দিয়ে শুরু হয় গুগল আইও এক্সটেনডেড।
 
গত মাসে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে হয়ে গেলো গুগলের সবচেয়ে বড় ডেভেলপার সম্মেলন গুগল আইও। গুগল কি প্রযুক্তি নিয়ে আসছে তা সহ আইও এর আদলে গুগল আইও এক্সটেনডেড সম্মেলনের আয়োজন করে গুগল ডেভেলপারস গ্রুপ (জিডিজি) বাংলা।
 
শুক্রবার ঢাকার কারওরান বাজারের টিসিবি ভবন মিলনয়াতনে এই সম্মেলন শুরু হয় সকাল ৯টা আর শেষ হয় দুপুর ১ টায়। গুগল আইও এর কিনোট ছাড়াও এই আয়োজনের মধ্যে ছিলো বেশ কিছু প্রযুক্তি বিষয়ক সেমিনার।ছিলো ‘টুয়ার্ডস বিলিয়ন’ শীর্ষক বিশেষ আলোচনা। বাংলাদেশের মোবাইল বা ইন্টারনেট নির্ভর বিভিন্ন সেবার কি অবস্থা কিংবা শতকোটি মানুষের জন্য কোন অ্যাপলিকেশন তৈরির জন্য আমরা কতটা প্রস্তুত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এখানে। 
 
গুগল আইও এক্সটেনডেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মাহমুদুল হাসান, এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী আশরাফ আবীর, গ্রামীণফোনের হেড অব টেলিনর ডিজিটাল প্রোডাক্টস ফারহানা ইসলাম, ফুড পান্ডার ব্যবস্থাপনা পরিচালক আমবারিন রেজা এবং জিডিজি বাংলার উপদেষ্টা ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান কাজী হাসান রবিন। এই সেশনটি পরিচালনা করবেন গ্রামীনফোনের হেড অব ইন্টারনাল কমিউনিকেশনস্ খায়রুল বাশার।
এর আগে গুগল আইও এক্সটেনডেড এর মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদশে গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালটেন্ট হাশমী রাফসাজািন। মোটিভেশনার আরেকটি সেশন পরিচালনা করবেন কমেডিয়ান নাভিদ মাহবুব।
 
গুগলে বাংলা নিয়ে কি কাজ হয়েছে তা তুলে ধরেন জিডিজি বাংলার ব্যবস্থাপক এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. খান মোহাম্মদ আনোয়ারুস সালাম। মেশিন লার্নিং বিষয়ে অনলাইনে একটি কর্মশালা পরিচালনা করবের স্টাফ ডেভেলপার এডভোকেট কাজুনরি সােটা। আরও বক্তব্য রাখেন জিডিজি বাংলার উপদেষ্টা মুনির হাসান ও পল্লব মোহাইমেন।পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ সুলতান পিয়াস।
 
উল্লেখ্য এই সম্মেলনে অংশ নিতে দুই দিনে ৫ হাজার ছেলে মেয়ে নিবন্ধন করেন। তাদের মধ্য থেকে ৭০০ জন আমন্ত্রণ জানানো হয়।