তারকা বচন

 ‘নীল দরজা’ নামে একটি ৬ পর্বের ওয়েব সিরিজে কাজ করলাম। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। আমার বিপরীতে আছেন বিদ্যা সিনহা মীম। অনেকটাই সিনেমার আদলে করা এটি। এটি আমার প্রথম ওয়েব সিরিজে কাজ। বেশ আগেই ওয়েব সিরিজ করার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু গল্প, পরিকল্পনা পছন্দ না হওয়ায় এতদিন করিনি। আমার কাছে ছোটপর্দা, বড়পর্দা, ইউটিউব কিংবা অ্যাপ বিষয় নয়, ভালো গল্প, ভালো নির্মাণটাই মুখ্য। কাজ দর্শকের ভালো লাগাটাই বড় কথা।

টেলিভিশন বা সিনেমায় সেন্সরশিপের ব্যাপার আছে। কিন্তু ইউটিউব বা অ্যাপে তা নেই। এ জন্য অনেকেই নিজের মতো করে কাজ করছেন। আমরা কেউ কেউ স্বাধীনতা পেলে তার অপব্যবহার করি, এটা ঠিক নয়। ওয়েব সিরিজ করতে গিয়ে সমাজে ক্ষতি হবে এমনকিছু করা যাবে না।

 

ওয়েব সিরিজে অভিনয় ও অন্যান্য প্রসঙ্গে

অভিনেতা চঞ্চল চৌধুরী