চীনে আইফোন পেটেন্ট মামলায় অ্যাপল

অ্যাপলের বিরুদ্ধে আইফোনের পেটেন্ট মামলায় রুল জারি করেছে বেইজিং-এর ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস। পেটেন্ট নকল করার অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে চীনের নিজস্ব মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান শেনজেন বেইলি। 
 
আইফোন ৬ এবং ৬এস দেখতে ওই প্রতিষ্ঠানের ১০০সি মডেলের ফোনের মত এমন অভিযোগ আনা হয়েছে। রুল জারি করায় দেশটিতে আইফোন বিক্রি বন্ধ করে দেওয়ার কথা থাকলেও উচ্চ আদালতে আপিল করায় দেশটিতে আইফোন বিক্রি চালিয়ে যাচ্ছে অ্যাপল। চীনা বাজার জুড়ে এখনও আইফোন বিদ্যমান রয়েছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
 
অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস ও আইফোন ৬এস এবং ৬এস প্লাস এবং আইফোন এসই আজও চীনা বাজারে বিক্রির জন্য রয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে গতমাসে প্রশাসনিকভাবে আবেদন করার প্রেক্ষিতে বেইজিং আইপি কোর্ট বিষয়টি নজরদারিতে রেখেছে।
 
চীনে অ্যাপলের বিরুদ্ধে এমন অভিযোগ আনায় দেশটিতে অ্যাপল ভক্তদের চটিয়ে দেবে বলেও মনে করেন বেন। আর ক্ষেত্রে বেইলি তেমন নামজাদা প্রতিষ্ঠান না হওয়ায় এটি অ্যাপলের জন্য কোন সমস্যা হবেনা বলেও ধারণা করা হচ্ছে। 
 
চীনকে অ্যাপলের দ্বিতীয় বৃহত্তম বাজার বিবেচনা করা হয়। অথচ দেশটিতে বারবার ব্যবসায়িকভাবে হুমকির মধ্যেই পড়ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি দেশটিতে আইটিউনস, আইবুকস এবং মুভি অ্যাপ বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়াও দেশটিতে "আইফোন" নাম নিয়ে মামলায় চামড়া দ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে হেরেছে অ্যাপল। বিবিসি।