বাবা দিবসে বাংলালিংকের বিশেষ আয়োজন

বাবা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ এনেছে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক । বাংলালিংক ‘ফাদার্স ডে উইন এ লাক্সারিয়াস কার কন্টেস্ট’ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বাবার জন্য সম্পূর্ণ নতুন টয়োটা ভিটজ্ গাড়ি জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ।
 
৬ জুন ২০১৬ থেকে ১৫ জুলাই ২০১৬ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে বলে রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
এসএমএস ভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে গ্রাহকদের *৬৩৬৮*১# ডায়াল করতে হবে এবং হ্যাপিসেল ওয়্যাপ সার্ভিসে সাবস্ক্রাইব করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে এসএমএস-এর মাধ্যমে গ্রাহকরা বাবা দিবস সম্পর্কিত প্রশ্ন পাবেন এবং উত্তর দেওয়ার মাধ্যমে পয়েন্ট অর্জন করবেন। গ্রাহকরা প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ পয়েন্ট পাবেন এবং ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা হবে না। প্রতিটি এসএমএস-এর চার্জ ২ টাকা (ভ্যাট, সাপ্লিমেনটারী ডিউটি,এবং সাপ্লিমেনটারী চার্জ প্রযোজ্য)। এই প্রতিযোগিতা শেষে যে গ্রাহক সবার আগে ৫০ হাজার পয়েন্টে অর্জন করবেন, তিনি তার বাবার জন্য একটি বিলাসবহুল টয়োটা ভিটজ্ গাড়ি জিতে নেওয়ার সুযোগ পাবেন। ৫০ হাজার পয়েন্টে পৌঁছানো বাঁকি গ্রাহকরা ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট পাবেন। ক্যাম্পেইনের শেষে সব বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। 
 
বাংলালিংক এর হেড অব কন্টেন্ট, মার্কেটিং জিয়াউল হক শিকদার বলেন, ‘একজন বাবা হলো সেই ব্যক্তি যিনি তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সন্তানের জন্য সবচেয়ে সেরা কাজটি করেন এবং সন্তানদের উজ্জ¦ল ভবিষ্যৎ উপহার দেওয়ার চেষ্টা করেন। এবার বাবা দিবসে বাংলালিংক ‘ফাদার্স ডে উইন এ লাক্সারিয়াস কার কন্টেস্ট’ আয়োজন করেছে। এই  প্রতিযোগিতায় অংশগ্রহন করে গ্রাহকরা তাদের বাবাকে একটি গাড়ি উপহার দিতে পারবেন।’