চলতি বছরের পহেলা এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে মোট ৩০ জন সৌভাগ্যবান গ্রাহক হুয়াওয়ের স্মার্টফোন কিনে জিতে নিয়েছেন বিনা খরচে থাইল্যান্ড ঘুরে আসার সুযোগ।
সম্প্রতি হুয়াওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে থাইল্যান্ড যাওয়ার প্যাকেজ উপহার তুলে দেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে স্মার্টফোনপ্রেমীদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে হুয়াওয়ের ‘ফ্লাই টু থাই অফার’। এই অফারের আওতাতেই ভাগ্যবানরা ঘুরে আসছেন থাইল্যান্ড।