প্রি-বুকিংয়ে হ্যালিও এস ২০

দীর্ঘ অপেক্ষার পর বাজারে এসেছে এডিসন গ্রুপ-এর সম্পূর্ণ নতুন ব্র্যান্ড হ্যালিও সিরিজের নতুন ফোন 'হ্যালিও এস ২০'। ২০ জুন থেকে শুরু করে ২৫ জুন পর্যন্ত হ্যালিও এস ২০ নামের এই হ্যান্ডসেটটি ই-কমার্স সাইট পিকাবো ডটকমে প্রি-বুকিং দেওয়া যাবে।
 
বাংলাদেশের বাজারে এই 'প্রথম' এডিসন গ্রুপ থ্রিডি টাচ অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সুবিধা।
 
হ্যালিও এস ২০ এর ব্যাক ক্যামেরা ১৬ মেগাপিক্সেল সাথে আছে ৬পি লেন্স, আরডব্লিউবি লাইট-সেনসিটিভ টেকনোলজির অ্যাপাচার এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আছে ডিসপ্লে ফ্লাশ সেলফি। যার ফলে রাতেও উঠবে দারুণ সব ছবি।
 
স্মার্টফোনের ব্যবহারকারীরা এতোদিন শুধু স্টিল পিকচার এডিট করতে পেরেছে। তবে এবার হ্যালিও’তে আসা নতুন মডেলে ভিডিও এডিট করা যাবে। এইচডি ভিডিও’র পাশাপাশি এইচডি অডিও রেকর্ডের সুবিধাও আছে।
 
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ওএস নির্ভর হ্যালিও এস ২০‘এ ১.৯৫ গিগাহার্জ ৬৪ বিটের অক্টাকোর প্রসেসর, ৪জিবি ডিডিআর থ্রি র‍্যাম থাকায় কোনো ধরনের বাধা ছাড়াই গেইম খেলা, ব্রাউজিং ও মাল্টি টাস্কিং হবে অনেক দ্রুত।
 
তথ্য ধারণের জন্য আছে ৬৪ গিগাবাইট মেমোরী সেইসাথে ১২৮ গিগাবাইটের বাড়তি মেমোরি কার্ড লাগানোর ব্যাবস্থা আছে।
 
এছাড়াও এই হ্যান্ডসেটটির ব্যবহারকারীরা ডিটিএস সাউন্ড সিস্টেমে এইচডি কোয়ালিটি অডিও, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং সারাউন্ডিং সাউন্ড পাবে।
 
৩০০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারী যুক্ত হ্যালিও স্মার্টফোনে অ্যামোলেড এবং মীরাভিশন ডিসপ্লে থাকায় ব্যাটারি খরচ এমনিতেই কম এর উপর আবার আছে স্মার্ট পাওয়ার কনজাম্পশন সুবিধা। যা ব্যাটারিকে দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে সক্ষম করে।
 
ব্যাটারি সুবিধায় আরো আছে ফাস্ট চার্জিং যার মাধ্যমে ৩০ মিনিটে পাওয়া যাবে ৫২ শতাংশ চার্জ এবং ফুল চার্জ হতে সময় নিবে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট।