বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় সাতটি দোকান ভাঙচুর

বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় ৭টি  দোকান ভাঙচুর করা হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এসময়  সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে পুরো বাজার এলাকায় ভীতি ছড়িয়ে দেয়। পরে ব্যবসায়ীদের মারধর করে বাজারের ৭ টি দোকান ভাঙচুর করে মালামাল ও নগদ টাকা লুটপাট করে। ঘটনার সময়  সন্ত্রাসীরা স্থানীয় কলিম উল্লাহ (৪২) নামে একজন ব্যবসায়ীকে তুলে গোপন আস্তানায় নিয়ে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন ও  জখম করে পরে ছেড়ে দেয়। এসময় গৃহবধু জেয়াছমিন আক্তার , হামিদা বেগম, লাকি আক্তার, কলিম উল্লাহ কে বাঁশখালী হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন বলেন, বিষয়টি আমরা অবগত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিয়ন্ত্রণে আনি। ক্ষতিগ্রস্তরা এজাহার জমা দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।