দক্ষ ও মানসম্মত গ্রাজুয়েট তৈরির মাধ্যমে খাদ্য সমস্যা সমাধান ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ১২৫০ একর জায়গার ওপর এই বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী এবং তাদের থাকার জন্য ১৩টি হল আছে। আর হলগুলোতে প্রতিনিয়ত পানির ব্যাপক অপচয় হচ্ছে। কয়েকটি হলের সামনে দেখা যায় পানির ট্যাংক থেকে অনবরত পানি পড়তে। দায়িত্বহীনতাই এর কারণ। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অনেক পানির পাম্প আছে, যেগুলো থেকে প্রচুর পানির অপচয় হয়ে থাকে। এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যেই পানির সংকট দেখা দেবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পানির এ ধরনের অপচয় রোধে আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিতে বিনীত আবেদন জনাচ্ছি।
আতিকুর রহমান
কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদ,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ