পিইসি পরীক্ষা বাতিলের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) বাতিলের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি কোর্ট চত্বর এলাকায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে এই মানববন্ধন পালন করা হয়। এতে সংগঠনটির নেতা-কর্মী ছাড়াও সাধারণ অভিভাবকরা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মো. কবির হোসেন, সাধারণ সম্পাদক অরিন্ধম কৃষ্ণ দে, স্বাগতম চাকমা, বিমল কান্তি ত্রিপুরা। মানববন্ধন থেকে বক্তারা পিইসি পরীক্ষাকে কৈশোর ধ্বংসকারী পরীক্ষা উল্লেখ করে আগামী ২০১৯ সালের মধ্যে তা বাতিলের দাবি জানান।