১০ কোটি ছাড়িয়ে স্পটিফাইয়ের ব্যবহারকারী

বিশ্বজুড়ে ১০ কোটির বেশি মানুষ ব্যবহার করেন সুইডিশ মিউজিক স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই। বর্তমানে প্রতি মাসে উল্লেখিত সংখ্যক গ্রাহক সক্রিয়ভাবে এ সেবা ব্যবহার করছেন।
 
সম্প্রতি গ্রাহক সংখ্যা ৭ কোটি ৫০ লাখ থেকে বেড়ে ১০ কোটিতে পৌঁছানোর বিষয় নিশ্চিত করা হয়।
 
মিউজিক স্ট্রিমিং শিল্পখাতে স্পটিফাইয়ের বেশ বড় এবং শক্তিশালী গ্রাহক শ্রেণি রয়েছে। বৈশ্বিক বাজারে প্রায় ৩ কোটির বেশি গ্রাহক সেবাটির জন্য অর্থ পরিশোধ করে। যদিও সেবাটির বেশিরভাগ গ্রাহক এখনো বিনামূল্যে এটি ব্যবহার করছেন। সূত্র- রয়টার্স।