নেতৃত্ব পেতে পারেন করুনারত্নে

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দিতে পারেন দ্বিমুথ করুনারত্নে। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে। করুনারত্নেকে পুরো এপ্রিল মাস শ্রীলঙ্কায়  প্রাদেশিক ওয়ানডে টুর্নামেন্ট খেলতে নির্দেশ দেওয়া হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পক্ষ থেকে। ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে করুনারত্নে বলেন, ‘নির্বাচকরা এখনো কোনো কিছুই নিশ্চিত করেননি। তারা কেবল বলেছেন, আমাকে ওয়ানডে অধিনায়ক করা হতে পারে-বিষয়টি যেন আমি মাথায় রাখি। তারা আমাকে প্রাদেশিক টুর্নামেন্টে খেলার জন্য দেশে থাকতে বলেছেন। আমি যদি বিশ্বকাপ দলে সুযোগ পাই তবে ক্যাম্প ও অনুশীলন করতে হবে।’ ওপেনার হিসেবে শ্রীলঙ্কা টেস্ট দলের নিয়মিত সদস্য করুনারত্নে। নিয়মিত অধিনায়ক দিনেশ চান্ডিমাল বাদ পড়ায় দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে লঙ্কান দলের নেতৃত্বও দিয়েছেন করুনারত্নে।