স্মার্টফোনে ওয়্যারলেস কিবোর্ড

বাইরে থেকে দেখলে মনে হবে স্রেফ মোবাইল কভার। মোবাইল ডিসপ্লেকে বাঁচিয়ে রাখতে যেমন কভার পাওয়া যায়, ঠিক তেমনটাই। কিন্তু ভাল করে দেখলে বুঝবেন সেটি আসলে ওয়্যারলেস কিবোর্ড। স্মার্টফোনের নতুন এই ওয়্যারলেস কিবোর্ড নিয়ে বর্তমানে বেশ হইচই চলছে। নতুন এই কিবোর্ড উন্মোচন করেছে এনএফসি চালিত ওয়্যারলেস কমিউনিকেশন পণ্য নির্মাতা ‘ওয়ানটুটাচ’।
 
এই নতুন কিবোর্ড বাকি স্মার্টফোনের ফিচারের চেয়ে যে বেশ আলাদা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। স্মার্টফোনের জাংক কিবোর্ডের মতো নয় এই ওয়্যারলেস কিবোর্ড। এই কিবোর্ড দেখতে খানিকটা কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডের মতো। যদিও কম্পিউটারের মতো এই কিবোর্ড অতটা বড় নয়।
 
স্যামসাং গ্যালাক্সি এস৬ এবং এস৭-এ এই ধরনের কিবোর্ড ব্যবহারের সুযোগ রয়েছে। ওয়ানটুটাচ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যে সব স্মার্টফোনে এনএফসি ফিচার রয়েছে সেসব ফোনে এই ওয়্যারলেস কিবোর্ড ব্যবহার করা যাবে।
 
নতুন এই ওয়্যারলেস কিবোর্ডে ফিচারের মধ্যে রয়েছে কমিউনিকেশন ইন্টারফেস- আইএসও/আইইসি ১৮০৯২, ২১২কিবিপিএস প্যাসিভ মোড, কিস্ট্রোক স্পিড-১০০০ প্রতি মিনিট, রেসপন্স টাইম- ১৮ মিলিসেকেন্ড, উচ্চতা- ১৫৫ মিলিমিটার, প্রস্থ- ১৪৫.৫ মিলিমিটার, ঘনত্ব- ২.৫ মিলিমিটার, মেটেরিয়াল- টেক্সটাইল কভার, ব্যাক কভার এবং কিপ্যাড রং- লাল, সাদা এবং কালো।